ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের জন্য দিনে ১০ লাখ ডলার ভোটারকে দেবেন মাস্ক

আকাশ নিউজ ডেস্ক :

মার্কিন টেক টাইকুন ইলন মাস্ক ট্রাম্প-সমর্থক রাজনৈতিক কার্যক্রম কমিটি ‘আমেরিকা প্যাক’-এর আওতায় আগামী ৫ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় প্রতিদিন একজন করে নিবন্ধিত ভোটারকে ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমেরিকা প্যাকের সংবিধানপন্থি একটি পিটিশন যারা সই করবে, তাদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে একজনকে বাছাই করে এই অর্থ পুরস্কার দেওয়া হবে।

পিটিশনটিতে বলা হয়েছে, “সংবিধানের প্রথম এবং দ্বিতীয় সংশোধনীতে বাক স্বাধীনতা এবং অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করা হয়েছে। নিচে সই করে আমি প্রথম ও দ্বিতীয় সংশোধনীতে আমার সমর্থন নিশ্চিত করছি।”

পিটিশনে যে কেবল রিপাবলিকানরাই সই করবে তা নয়, পেনসিলভানিয়ার নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারও পিটিশনে সই করতে পারবে।

মাস্ক শনিবার রাতে পেনসিলভানিয়ার এক টাউন হল প্রচার অনুষ্ঠানে প্রথম বিজয়ীর হাতে লটারি-ধাঁচেন চেক তুলে দিয়ে এই কর্মসূচি এরই মধ্যে শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের জন্য দিনে ১০ লাখ ডলার ভোটারকে দেবেন মাস্ক

আপডেট সময় ১১:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪