ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার

হত্যার হুমকি নিয়ে অবশেষে কথা বললেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক :

বিষ্ণোই গ্যাংয়ের হুমকি নিয়ে আতঙ্কে বলিউড ভাইজান সালমান খান ও তার পরিবার। এই তারকা অভিনেতাকে অনেকদিন থেকে নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোইর গ্যাং। যে কোনোভাবেই হোক, তাকে হত্যা করাই যেন বিষ্ণোইদের মূল লক্ষ্য। কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে তাদের টার্গেটে পরিণত হয়েছেন সালমান। বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি।

সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। ফলে তার জীবন নিয়ে এখন দেখা দিয়েছে শঙ্কা। এতদিন বিষয়টি নিয়ে তেমন কিছু না বললেও এবার মুখ খুললেন সালমান নিজেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী। কারণ, তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের সংস্পর্শে এসেছিলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে সালমান খান কিছুটা ইঙ্গিতও দিয়েছেন ভক্তদের। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির বিষয়টি উল্লেখ করেছেন রিয়েলিটি শো ‘বিগ বস’র সঞ্চালনার সময়। বিগ বসের সেটে এসে সালমান জানান, তিনি তার কাজের প্রতি দায়বদ্ধ তাই এসেছেন।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়ক বলেন, ‘সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি আমার জীবন দিয়ে কী যাচ্ছে আমিই জানি। তাও আমি এখানে এটা (বিগ বস সঞ্চালনা) হ্যান্ডেল করতে এসেছি। আমার আজ এখানে এসে মনে হচ্ছে আমার এখানে আসাই উচিত হয়নি। কিন্তু কাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে একটা। তাই আমি আজ এখানে।’

জানা যায়, বিগ বস ১৮ এর নতুন পর্বের শুটিংয়ের দিন সালমান খানের জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে। বাবা সিদ্দিকের মৃত্যুর পর থেকে বিষ্ণোই গ্যাং লাগাতার হুমকিও দিয়ে আসছে সালমানকে। গত ১৮ অক্টোবর লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হুমকি দেয়। যেখানে বলা ছিল ‘শত্রুতা শেষ করতে ৫ কোটি রুপি লাগবে।

এমনটাই দাবি করে গ্যাংটি। মুম্বাই ট্র্যাফিক পুলিশকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বলা হয়েছিল, যদি টাকা না দেয়া হয়, তবে অভিনেতার ভাগ্য মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যার হুমকি নিয়ে অবশেষে কথা বললেন সালমান

আপডেট সময় ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪