ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

না জানিয়ে মোবাইল নেওয়ায় চাচাতো ভাইকে গলাকেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই মোবাশ্বের হোসেন (১২) খুন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবাশ্বের ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই নাবিল হোসেন (১৯) কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাবিল হোসেন একই গ্রামের সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো জ্যাঠাতো ভাই।

জানা যায়, মোবাশ্বের হোসেনের হার্টে ফুটো থাকায় কয়েকদিন আগে অপারেশন করে বাড়িতে আনা হয়। এ কারণে সে বাড়ি থেকে বের হতো না। সোমবার সে বিছানায় শুয়ে তার চাচাতো ভাইয়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল। না বলে ফোন নেয়ার কারণে নাবিল হোসেন মোবাশ্বেরকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। স্থানীয় লোকজন নাবিলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, মোবাশ্বের নামের এক ছাত্রকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই নাবিল হোসেনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

না জানিয়ে মোবাইল নেওয়ায় চাচাতো ভাইকে গলাকেটে হত্যা

আপডেট সময় ০৭:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪