ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে : জাতিসংঘ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় চলমান সংঘাত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং সেখানকার মানুষজনের জন্য নিরাপদ আশ্রয় আর নেই।

তিনি বলেন, গাজায় দুঃস্বপ্নের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তরের বেইত লাহিয়ায় গত রাতে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। এই অঞ্চলে মানবিক সংকট ক্রমশ খারাপ হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যত পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এখন গাজায় কোনো জায়গাই আর নিরাপদ নয়।

ওয়েনেসল্যান্ড আরও বলেন, আমি বেসামরিক জনগণের ওপর হামলার কঠোর নিন্দা জানাই। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি দিতে হবে এবং ফিলিস্তিনিদের স্থানচ্যুতি বন্ধ করতে হবে। যেখানে মানুষই থাকুক না কেন, তাদের সুরক্ষা দিতে হবে। মানবিক সহায়তা বাধাহীনভাবে পৌঁছানোর সুযোগ দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই সংঘাতের অবসান আনতে সাহস, রাজনৈতিক ইচ্ছা এবং নতুন আলোচনার প্রয়োজন। গাজা ও ইসরায়েলে যেসব পরিবার কষ্টে দিন কাটাচ্ছে, তাদের জন্য এই যুদ্ধ এখনই থামাতে হবে, বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে : জাতিসংঘ

আপডেট সময় ১০:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪