ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সত্যিই কি ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে

আকাশ বিনোদন ডেস্ক :

আলোচিত বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে ফাটল ধরার খবর বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। দাম্পত্যে দূরত্বের কারণ স্পষ্টত জানা না গেলেও শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই নাকি দূরত্ব বেড়েছে এ দুজনের মধ্যে। তবে এরই মধ্যে নতুন এক খবর নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে।

শোনা যাচ্ছে, অভিষেকের জীবনেই নাকি এসেছেন অন্য কেউ। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি এ তারকা দম্পতির সংসারে অশান্তি শুরু হয়েছে। ২০২২ সালে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। গুঞ্জন উঠেছে, এই ছবির শুটিং থেকেই নাকি অভিষেক-নিমরতের মন দেওয়া নেওয়া শুরু! তবে এই নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া, অভিষেক বা নিমরত কেউই। তাদের ঘনিষ্ঠজনেরাও কিছু বলছেন না।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং থেকে ঐশ্বরিয়া ও অভিষেকের প্রেমের শুরুর পরের বছরই বিয়ে হয়। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে প্রকাশ্যে আসছে তাদের দুজনের দূরত্ব। বিয়ের অনুষ্ঠান, আওয়ার্ড শো ও ফ্যাশন ইভেন্ট সবখানেই মেয়েকে নিয়ে হাজির হচ্ছে ঐশ্বরিয়া। তবে স্বামী অভিষেককে সেভাবে পাওয়া যাচ্ছে না ঐশ্বরিয়ার পাশে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সত্যিই কি ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে

আপডেট সময় ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪