ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সন্তান জন্মের আধাঘণ্টা পরই বাবার চিরবিদায়

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের আধাঘণ্টা পরেই মারা গেলেন বাবা। শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশন কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারীর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন। বাবা হন শহীদ বেপারি। পরদিন আত্মীয়স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনা করেনি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া-মমতা আর ভালবাসা থেকে বঞ্চিত হলো প্রিয় সন্তান।

সন্তান জন্মের পর খুশিতে রাত আড়াইটার দিকে বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জসিম উদ্দীন জানান, শিশুর জন্মের ৩০ মিনিট পরই পিতার মৃত্যুর ঘটনা খুবই হুদয়বিদারক।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বশাক বলেন, শহীদ বেপারিকে হাসপাতাল আনার পরই মারা যান।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, শহীদের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্তান জন্মের আধাঘণ্টা পরই বাবার চিরবিদায়

আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪