ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে ২৬০ আফগান অভিবাসীকে হত্যা করল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সীমান্তে বর্বরোচিত গুলির ঘটনায় ২৬০ জনেরও বেশি আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে এই অভিবাসনপ্রত্যাশীদের হত্যা করেছে।

আফগান সম্প্রচারমাধ্যম অ্যারিয়ানা নিউজের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীর দল রোববার সন্ধ্যায় আফগানিস্তান ও ইরানের মধ্যে কালগান-সারাভান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। সীমান্তরক্ষী বাহিনী ওই দলের ওপর নির্বিচারে গুলি চালায় বলে জানা গেছে, যার ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হালুশ দাবি করেছে, এ ঘটনায় কমপক্ষে ২৬০ জন আফগান নাগরিক নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, সরকার এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্তে ২৬০ আফগান অভিবাসীকে হত্যা করল ইরান

আপডেট সময় ০৬:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪