ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার পথে তাবিথ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফে সভাপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন তাবিথ আউয়াল। বুধবার তার (তাবিথ) আরেক প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন সভাপতি পদ থেকে মনোনয়ন ফরম প্রত্যাহার করায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে সভাপতি পদের মনোনয়ন জমা দেননি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এখন দেখার অপেক্ষা, দিনাজপুরের সংগঠক এএফএম মিজানুর রহমান চৌধুরী কী সিদ্ধান্ত নেন। তিনি সরলেই সরাসরি সভাপতি হবেন তাবিথ।

যত দূর জানা যায়, শুরুর দিকে মিজানুরের সভাপতি প্রার্থী হিসেবে লড়ার বেশ আগ্রহ থাকলেও এখন নির্বাচন থেকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো আজই তিনি সেই সিদ্ধান্তের কথা জানাতে পারেন। কিংবা ২০ অক্টোবর মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনও তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

শেষ পর্যন্ত যদি মিজানুর নির্বাচনে থাকেন, তাহলে সভাপতি পদে ভোটের প্রয়োজন হবে। আর যদি প্রত্যাহার করেন, সে ক্ষেত্রে বাফুফের শীর্ষ পদে নির্বাচনের প্রয়োজন হবে না। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির আসনে বসবেন তাবিথ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার পথে তাবিথ

আপডেট সময় ০৮:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪