ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শেষ টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব!

আকাশ স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নেবেন সাকিব আল হাসান। এজন্য আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন এই বাঁহাতি অলরাউন্ডার।

বিসিবির নির্বাচক হান্নান সরকার ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, সাকিব আল হাসান, আশা করছি মিরপুরে তার শেষ টেস্ট ম্যাচটি খেলবেন। এই ম্যাচের পর তার লাল বলের ক্রিকেট মিস করবে বিশ্ব ক্রিকেট। তুমি চিরকাল মনে থাকবে কিংবদন্তি। বরাবরের মত শুভ কামনা। সেই সঙ্গে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

এর আগে, ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও টাইগার এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল আগেই। এবার বিসিবির পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেল।

এর আগে বিসিবির একটি সূত্রে নিশ্চিত হয়েছিল, নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে বিদায়ী টেস্ট খেলতে ঢাকায় ফিরছেন সাকিব। আগামীকাল (বৃহস্পতিবার) আমেরিকা থেকে দেশে ফিরছেন তিনি। আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালন শেষে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল

শেষ টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব!

আপডেট সময় ০২:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪