ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়া দশমীতে মামা ও ভাগ্নের রহস্যজনক মৃত্যু!

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের গুরুদাসপুরে প্রতিমা বিসর্জনের পর হঠাৎ অসুস্থ হয়ে রহস্যজনকভাবে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আবির পাল (২৩) ও শান্ত দাস (২৪) নামের আরো দুইজন।

মৃত চৈতন্য সরকার (২৫) পৌর সদরের চাঁচকৈড় বাজারপড়া মহল্লার গণেশ সরকারের ছেলে এবং অপরজন কিরণ হালদার (২৯) সুকুমার হালদারের ছেলে। তারা দুজন সম্পর্কে মামা-ভাগ্নে।

জানা যায়, বিজয়া দশমীর দিন চৈতন্য, কিরণ, আবির ও শান্ত একই নৌকায় ছিলেন। সোমবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চৈতন্যের মৃত্যু ঘটে। দুপুরে তার লাশ দাহ করার পর অসুস্থ হয়ে পড়েন তার মামা কিরণ হালদার। কিরণকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেলে নেয়ার পথে সন্ধ্যার পর তার মৃত্যু হয়। ছেলে ও শ্যালকের অকাল মৃত্যুতে গণেশের পরিবারে শোকের মাতম চলছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চৈতন্য নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

তবে অতিরিক্ত মদ্যপানের বিষয়টি অস্বীকার করেছেন চৈতন্যের চাচাতো ভাই নরোত্তম সরকার। আকস্মিকভাবে পরিবারের দুই সদস্যকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন তারা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর বিষয়ে অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজয়া দশমীতে মামা ও ভাগ্নের রহস্যজনক মৃত্যু!

আপডেট সময় ০৯:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪