ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক ঢাকা মেডিকেল চত্বর থেকে ২ ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

পুরুষের জন্য কতটুকু চুল লম্বা রাখা জায়েজ?

আকাশ নিউজ ডেস্ক :

প্রশ্ন: কিছু মানুষকে দেখা যায়, তারা নারীদের মতো পিঠ পর্যন্ত দীর্ঘ চুল রাখে। অনেকের আবার দাড়ি না থাকার কারণে দেখতে পুরো নারীদের মতো মনে হয়।

জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে কোনো পুরুষের জন্য নারীদের মতো লম্বা চুল রাখা কি জায়েজ আছে?

উত্তর: পুরুষের জন্য নারীদের সাদৃশ্য অবলম্বন করা জায়েজ নয়। হাদিস শরীফে এব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে এবং নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের ওপর অভিশাপ দেওয়া হয়েছে।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের ওপর এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদের ওপর অভিশাপ দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস ৫৮৮৫)

সুতরাং কোনো পুরুষের নারীদের মতো চুল রাখা বা নারীদের বেশভূষা অবলম্বন করা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহের কাজ। এ থেকে বেঁচে থাকা সকল মুসলমানের কর্তব্য।

অবশ্য বাবরি চুল রাখতে কোনো সমস্যা নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাবরি রাখতেন।

কাতাদা (রহ.) বলেন, আমি আনাস রা.-এর নিকট নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল মধ্যম ধরনের, একেবারে সোজাও নয় আবার বেশি কোঁকড়ানোও নয়। তা ছিল দুই কান ও দুই কাঁধের মাঝ পর্যন্ত। (সহিহ বুখারি, হাদিস ৫৯০৫; সহিহ মুসলিম, হাদিস ২৩৩৮)

আনাস রা. আরো বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল (কখনো) কাঁধ পর্যন্ত লম্বা হত। (সহিহ বুখারী, হাদীস ৫৯০৪; সহিহ মুসলিম, হাদিস ২৩৩৮)

অতএব কোনো পুরুষ চুল লম্বা রাখতে চাইলে কানের নিচ পর্যন্ত বা কাঁধ পর্যন্ত রাখতে পারবে। কিন্তু এর চেয়েও বেশি লম্বা রাখলে নারীদের চুলের সাদৃশ্য হয়ে যায়; তাই তা নিষিদ্ধ।

সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৫৬০২, ২৫৬০৪; ফাতহুল বারী ১০/৩৪৫; ফয়যুল কাদীর ৫/২৭১; বাযলুল মাজহুদ ১৬/৪২৬

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী

পুরুষের জন্য কতটুকু চুল লম্বা রাখা জায়েজ?

আপডেট সময় ১১:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪