ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘হাসিনা যেভাবে জনগণকে অত্যাচার করেছে, জনগণই তার উপযুক্ত বিচার করবে’

আকাশ জাতীয় ডেস্ক

বিএনটিপ যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ চায় গণতান্ত্রিক সরকার। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সরকার দেশ পরিচালনা করবে। তাই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালিন সরকারকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আজ সোমবার বিকেলে নরসিংদী চরদিঘলদী ইউনিয়ন বিএনপি উদ্যোগে স্থানীয় বালুর মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই শেখ হাসিনার দেশে আসার সুযোগ নেই। পৃথিবী যতদিন থাকবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনা যেভাবে জনগণকে নিষ্পেষিত করেছে জনগণই তার বিচার করবে। এছাড়া এই স্বৈরশাসক গুম, খুন, গণহত্যা, হামলা, মামলা ও নির্যাতন করে অনেক মানুষের জীবন শেষ করে দিয়েছে। তাই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি উঠেছে।

খোকন বলেন, জনগণ শেখ হাসিনাকে রাজনীতিতে দেখতে চায় না। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১ হাজার ৫৪৩ জন সাধারণ মানুষকে হত্যা করেছে। এর মধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের হামলায় ৩৩ হাজার পঙ্গু হয়েছে।

চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সির সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সালেহ্ চৌধুরী। এছাড়া নরসিংদী সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: শফিকুল ইসলাসসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘হাসিনা যেভাবে জনগণকে অত্যাচার করেছে, জনগণই তার উপযুক্ত বিচার করবে’

আপডেট সময় ১০:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪