ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

পূজা মণ্ডপে রেগে আগুন কাজল

আকাশ বিনোদন ডেস্ক :

উত্তর মুম্বাইয়ে সর্বজনীন দুর্গাপূজায় ফি বছর ভিড় জমান বাঙালি বলিউড তারকারা। কাজল, রানি মুখার্জিদের দেখা মেলে এই পূজা মণ্ডপে। এবারও যথারীতি উত্তর মুম্বাইয়ের পূজায় এসেছিলেন কাজল। আর সেখানেই বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে।

জানা যায়, মণ্ডপে খাবার পরিবেশন করতে গিয়ে আচমকাই রেগে যান কাজল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাজল এক মহিলার উদ্দেশ্যে বলছেন, ‘সরে যান, পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের দিতে দিন।’ অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, ‘মিথ্যা কথা বলা ঠিক না।’

এছাড়া পূজা মণ্ডপে ভিড় জমানো পাপারাজ্জিদের ওপরও রাগ ঝাড়েন কাজল। পূজার প্যান্ডেলে জুতা পরে প্রবেশ করায় পাপারাজ্জিদের ঝাড়তে দেখা যায় তাকে। এ সময় চিৎকার করে কাজল বলতে থাকেন, ‘যারা জুতা পরে এসেছেন, তারা সরে যান। সবাই পূজাকে একটু সম্মান করুন।’

উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপূজা উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। দেদার পাতপেড়ে খাওয়া-দাওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন এ ঘটনার পর কাজলকে হেসে ফেলতেও দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনকে হারিয়ে ৮৮ বছরের রেকর্ড ছুঁতে চায় ফ্রান্স

পূজা মণ্ডপে রেগে আগুন কাজল

আপডেট সময় ১০:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪