ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধুমিতা নতুন প্রেমে মগ্ন, জানা গেল প্রেমিকের নাম

আকাশ বিনোদন ডেস্ক :

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তদের। এই যেমন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের প্রেম নিয়ে জল্পনা-কল্পনা চলতেই থাকে নেটিজেনদের। এবার সবার কৌতূহল মিটিয়ে প্রেমের খবর জানিয়েই দিলেন এই অভিনেত্রী।

সপ্তমীর মধ্যরাতে সামাজিক মাধ্যমে মধুমিতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘নতুন শুরু’। এছাড়া আরেকটি ছবিও এসেছে প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে ম্যাচিং করে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক।

জানা গেছে, মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তার পেশা সম্পর্কে অবশ্য রাখঢাক করছেন অভিনেত্রী। প্রেমের কথা স্বীকার করলেও একটু রহস্য রেখে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। সে (দেবমাল্য) কী করে, এখন একটু চাপাই থাক।’

প্রসঙ্গত, ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মধুমিতার। এর পর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সিঙ্গেলই ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মধুমিতা নতুন প্রেমে মগ্ন, জানা গেল প্রেমিকের নাম

আপডেট সময় ১০:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪