ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলের বিরুদ্ধে মামলা, দক্ষিণ আফ্রিকার সহযোগী হলো বলিভিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’-এ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।

বুধবার ইসরাইলের বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য একটি আবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে বলিভিয়া। যেখানে গাজা যুদ্ধে গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করায় ইসরাইলকে অভিযুক্ত করা হয়। খবর আনাদোলুর।

এর আগে কলম্বিয়া, লিবিয়া, স্পেন, মেক্সিকো, ফিলিস্তিন, নিকারাগুয়া ও তুরস্ক এই মামলায় যুক্ত হয়েছে।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী সমস্ত রাষ্ট্র গণহত্যা না চালাতে এবং এটি প্রতিরোধ করতে ও চুক্তি অমান্যকারী দেশকে শাস্তি দিতে বাধ্য। চুক্তিতে গণহত্যাকে ‘একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কাজ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

গাজায় গতবছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নৃশংস হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে অন্তত ৯৭ হাজার ৭২০ জন। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ইসরাইলের প্রধানমন্ত্রী থেকে সেনা কমান্ডার পর্যন্ত বিস্তর কর্তাব্যক্তি কোনো রাখঢাক ছাড়াই বলেছেন, হামাসকে নিশ্চিহ্ন না পর্যন্ত তাদের অভিযান থামবে না। কবে এই যুদ্ধ থামবে তার কোনো লক্ষণও নেই।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে আন্তর্জাতিক বিচার আদালতে। দক্ষিণ আফ্রিকার আবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের কার্যক্রমে গণহত্যার আচরণ স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতীয়তা, জাতিগত ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে হামলা করছে।

গণহত্যার অভিযোগে এটি আইসিজের সামনে দ্বিতীয় মামলা, এর আগে গাম্বিয়া রোহিঙ্গা জাতিহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। সে মামলা এখনো চলছে। আর আইসিজে হল জাতিসংঘের শীর্ষ আদালত যা রাষ্ট্রগুলোর মধ্যে সমস্যার সমাধান করে। জাতিসংঘের সব সদস্য স্বয়ংক্রিয়ভাবে ‘আইসিজে’-এরও সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

ইসরাইলের বিরুদ্ধে মামলা, দক্ষিণ আফ্রিকার সহযোগী হলো বলিভিয়া

আপডেট সময় ০১:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪