ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্ল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে একটি প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় আসছিলেন। রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায় প্রাইভেটকারটি। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

আপডেট সময় ১২:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪