ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঝ আকাশে টার্কিশ এয়ারলাইনসের এক পাইলটের মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফ্লাইট চলাকালীন টার্কিশ এয়ারলাইনসের একজন পাইলট অসুস্থ হয়ে মারা গেছেন। এতে তুরস্কের জাতীয় এয়ারলাইন্সের প্লেনটি নিউ ইয়র্কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বুধবার এয়ারলাইনস সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

টার্কিশ এয়ারলাইনসের মুখপাত্র ইয়াহইয়া উস্তুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সিয়াটল শহর থেকে উড্ডয়ন করেছিল।

পরে ফ্লাইটটি নিউ ইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে যাত্রীদের তুরস্কে ফেরানোর ব্যবস্থা করা হয়।

মুখপাত্র লিখেছেন, “আমাদের এয়ারবাস ৩৫০…সিয়াটল থেকে ইস্তাম্বুলগামী টিকে২০৪ ফ্লাইটের পাইলট বিমান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অন্য পাইলট ও কো-পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগেই তার মৃত্যু হয়।”

জানা গেছে, মৃত্যুবরণকারী ওই পাইলটের নাম ক্যাপ্টেন ইলচিন পেলিভান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইনসে কর্মরত ছিলেন। গত মার্চ মাসেও তিনি একটি স্বাস্থ্য পরীক্ষায় পাস করেছিলেন, যেখানে তার কোনও শারীরিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি।

এছাড়া টার্কিশ এয়ারলাইনসের মুখপাত্র ইয়াহইয়া উস্তুন সংস্থাটির পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন, “আমাদের ক্যাপ্টেনের আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের জন্য ধৈর্য ও শক্তির প্রার্থনা জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঝ আকাশে টার্কিশ এয়ারলাইনসের এক পাইলটের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪