ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোর সাগর হত্যার মূল হোতা কাইয়ুম গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে চুরির অভিযোগে কিশোর সাগরকে পিটিয়ে হত্যার অন্যতম মূল হোতা আব্দুল কাইয়ুমকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে সদর উপজেলার চরঈশ্বরদিয়া থেকে কাইয়ুমকে আটক করা হয়। বুধবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। ঘটনার পর থেকে কাইয়ুম আত্মগোপনে ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিশেষ অভিযান চালিয়ে ডিবি পুলিশ সদর উপজেলার চরঈশ্বরদিয়া থেকে কাইয়ুমকে গ্রেপ্তার করে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে, সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের মালিক আক্কাস আলী ও তার লোকজন সাগরকে পানির পাম্প চুরির অভিযোগে আটক করে। এরপর আক্কাস আলী ও তার সহযোগী কাইয়ুম, রেজু মিয়াসহ ৪/৫ জন সাগরকে সিমেন্টের খুটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটালে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেবকাচারী বাজারে সাগরের মৃত্যু হয়।

এরপর আক্কাস আলী ও তার সহযোগীরার সাগরের লাশ মৎস্য প্রজনন কেন্দ্রের ভেতর ফেলে রাখে। পরদিন মঙ্গলবার সকালে উপজেলার গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের কাশবন থেকে সাগরের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আক্কাস আলীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে প্রধান আসামি আক্কাস আলীসহ তিনজনক গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোর সাগর হত্যার মূল হোতা কাইয়ুম গ্রেফতার

আপডেট সময় ১১:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭