ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে ২দিন যাবত অনশন করছেন শাহানাজ (২০) নামের এক গার্মেন্টস কর্মী। অবস্থা বেগতিক দেখে ছেলের পরিবার ছেলে নুরনবীকে (২২) অন্যত্র সরিয়ে রেখেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ গ্রামে।

নুরনবী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ গ্রামের তারু মিয়া (তারু মুন্সী) ছোট ছেলে। আর শাহানাজ পার্শ্ববতী কালীগঞ্জ উপজেলার নিথক অচিনতলা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। শাহানাজ ঢাকায় গার্মেন্টসে কাজ করে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নুরনবীকে বিয়ের দাবিতে গত ২ দিন যাবত অনশন করে আসছেন শাহানাজ।

এ শাহানাজ জানান, প্রায় এক বছর যাবত নুরনবীর সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের টানে নুরনবী ঢাকায় ছুটে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় আমার সাথে দৈহিক সর্ম্পক গড়ে তুলে। সেখানে এক সপ্তাহের বেশী সময় অতিবাহিত করেন নুরনবী। এদিকে দৈহিক সর্ম্পক গড়ে তোলার পর থেকে নুরনবী আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে আমি নুরনবীর বাসায় এসেছি।

কান্নাজড়িত কণ্ঠে শাহানাজ আরও বলেন, ২ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করছি কিন্তু ছেলের পরিবার ছেলেকে কৌশলে অন্যত্র পালিয়ে দিয়েছে। হয় বিয়ে নয়তো আত্মহত্যার পথ বেঁচে নিতে হবে। এ বিষয়ে ছেলের বাবা তারু মুন্সী জানান, বিয়ের দাবিতে যেহেতু মেয়েটি অনশন করছে, তাই এলাকাবাসী বসে আমরা সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল জানান, ছেলের পরিবারে পক্ষ থেকে মোবাইল ফোনে বিষয়টি তাকে জানানো হয়েছে। কিন্তু এখন কি অবস্থা তা আমি জানি না। এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট সময় ১১:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭