ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের ‘ডেথ সার্টিফিকেট’ হারিয়ে বিজ্ঞাপন দিলেন এই ব্যক্তি

আকাশ নিউজ ডেস্ক:

ডেথ সার্টিফিকেট সাধারণত কারো মৃত্যুর পরই দেওয়া হয়। মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের কাজে লাগে সেই মৃত্যু সদনপত্র। কিন্তু কেউ যদি নিজের ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তাহলে তা আজব বিষয় বৈকি।

সম্প্রতি কেমনই এক বিজ্ঞাপন ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, খবরের কাগজে ছাপা হওয়া বিজ্ঞাপনে রণজিৎকুমার চক্রবর্তী নামে এক ব্যক্তি লিখেছেন, ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় আমি লুমডিং বাজারে আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি।

ভারতের আইপিএস অফিসার রুপিন শর্মা ওই বিজ্ঞাপনের ছবি শেয়ার করে লিখেছেন, একমাত্র ভারতেই এমনটা ঘটতে পারে।

এদিকে, রুপিন শর্মার ওই পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন জানতে চেয়েছেন, ওই সার্টিফিকেটটা পেলে সেটা স্বর্গে পাঠাব নাকি নরকে?

আরেকজন লিখেছেন, কেউ এটা পেলে সার্টিফিকেটের মালিককে সেটা ফেরত পাঠিয়ে দেবেন জলদি। না হলে ওই ভূতটি অনেক রেগে যাবেন।

অন্য এক নেটিজেনের বিস্ময় প্রকাশ করে বলেছেন, এই প্রথম দেখলাম, কেউ নিজের ডেথ সার্টিফিকেটও হারিয়ে ফেলতে পারে!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজের ‘ডেথ সার্টিফিকেট’ হারিয়ে বিজ্ঞাপন দিলেন এই ব্যক্তি

আপডেট সময় ১০:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২