ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার রুমমেট যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর

এ ছবি দিয়ে কি বোঝাতে চাইলেন বুবলী?

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন- এ গুঞ্জন বেশ পুরোনো। এবার নতুন করে বেবি বাম্পের দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সেই গুঞ্জনের আগুনে রীতিমতো ঘি ঢাললেন তিনি। আজ মঙ্গলবার ফেসবুকে আমেরিকা থাকাকালীন ওই দু’টি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন বুবলী। যা নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে।

আজ ২৭ সেপ্টেম্বর শাকিব খান যখন পুত্র জয়ের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’ ক্যাপশনে বেবি বাম্পের এই ছবি প্রকাশ করলেন। যা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা, হঠাৎ কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি দিলেন বুবলী? এ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো রকম সাড়া পাওয়া যায়নি। জানা গেছে, বুবলী বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে অভিনেতা সাইমন সাদিকের সঙ্গে ‘চাদর’ নামের একটি ছবির শুটিং করছেন।

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় এক বছরের মতো আড়ালে ছিলেন বুবলী। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। অবশ্য এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বুবলী। জানান, আড়ালে থাকা ওই সময়টাতে তিনি আমেরিকায় ছিলেন, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

এদিকে, বুবলীর ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। শোনা যায়, যার পরিপ্রেক্ষিতেই সন্তানসহ অপু বিশ্বাস টেলিভিশন লাইভে আসেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল অভিনেত্রী শবনম বুবলীর মা হওয়ার খবরে। শোনা যায়, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল।

যা নিয়ে পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারিতে বুবলী দেশের একটি টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল মা হতে যাচ্ছেন কিনা, এ প্রশ্নের সরাসরি জবাব দেননি বুবলী। অবশ্য বুবলী কখনোই মা হতে যাওয়া কিংবা মা হয়েছেন- এমন প্রশ্নের জবাব সরাসরি নাকচ করেননি। দিয়েছেন কৌশলী জবাব, যা নিয়ে রহস্য থেকেই যায়।

এর মধ্যে আজ মঙ্গলবার প্রকাশিত ছবি আর বুবলীর সে জবাবের সাদৃশ্য অনেকটাই পাওয়া যাচ্ছে। আর বুবলী এমন দিনে এই ছবি প্রকাশ করলেন যেদিন শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন। তাই এখন প্রশ্ন উঠেছে আসলে বেবি বাম্পের ছবি দিয়ে কি বুঝাতে চাইলেন বুবলী। আর জয়ের জন্মদিনে কেনই-বা হঠাৎ এমন ছবি প্রকাশ্যে আনলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

এ ছবি দিয়ে কি বোঝাতে চাইলেন বুবলী?

আপডেট সময় ০৭:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২