ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেয়েদের কলেজের সামনে আপত্তিকর টিকটক, আটকের পর মুচলেকায় মুক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

মেহেরপুর মহিলা কলেজের সামনে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও করে টিকটকে আপলোড করা তিন কিশোরকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে তাদেরকে আটক করে সমাজসেবার প্রভেশন অফিসারের কাছে সোপর্দ করেছিল পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মেহেরপুর শহরের ফৌজদারী পাড়ার শোভন নামের এক কিশোর অর্ধনগ্ন অবস্থায় মহিলা কলেজ সড়কে একটি গানের তালে নাচ করছে। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কয়েক ছাত্রী। এমন ভিডিও শোভনের বন্ধু মাহফুজের টিকটিক একাউন্টে আপলোড করা হয়। মহিলা কলেজের সামনে ছাত্রীদের সামনে প্রকাশ্যে এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনা ইভটিজিং বলে আখ্যায়িত করেন অনেকে। বিষয়টি নজরে আসলে সদর থানা পুলিশের একটি টিম তাদের চিহ্নিত করে। এরপর সোমবার রাতে অভিযান চালিয়ে শোভন, মাহফুজ ও হৃদয় নামের তিন কিশোরকে আটক করে থানা হেফাজতে নেয়।

তিনি আরো বলেন কিশোর অপরাধ তাই আটককৃতদেরকে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশন অফিসারের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রভেশন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আটক তিন যুবককে অভিভাবকরদের মুচলেকায় দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবে না এবং টিকটক থেকে অশ্লীল ভিডিও ডিলেট করবে এমন শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়েদের কলেজের সামনে আপত্তিকর টিকটক, আটকের পর মুচলেকায় মুক্তি

আপডেট সময় ০৪:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২