ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়ার জেরে বালতির পানিতে চুবিয়ে হত্যা, স্ত্রী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

পরকীয়ার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন গ্রামে মো. মোশারফ হোসেন ভূঁইয়া নামের এক দলিল লেখককে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাতে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ।

দলিল লেখক মো. মোশারফ হোসেন ভূঁইয়া উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন, ৩-৪ জনের একটি ডাকাত দল রাত ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দলিল লেখক মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোনো আলামত না পাওয়ায় বিষয়টি সন্দেহ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করে পুলিশ।

এলাকাবাসীর দাবি- নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। নিহতের স্ত্রী পরকীয়ার ঘটনা আড়াল করতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারণে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে যান।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহতের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরকীয়ার জেরে বালতির পানিতে চুবিয়ে হত্যা, স্ত্রী আটক

আপডেট সময় ১১:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২