ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুতিনের ‘বোগাস’ হুমকিতে কান না দিতে বললেন লিজ ট্রাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস সিএনএনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। রোববার এটি প্রকাশ করে গণমাধ্যমটি।

এই সাক্ষাৎকারে লিজ ট্রাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে সেনা জড়ো করা ও পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে হুমকি দিয়েছে সেটিকে ‘বোগাস’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, এগুলোতে কান না দিয়ে ইউক্রেনকে সকলের সহায়তা করে যেতে হবে।

এ ব্যাপারে লিজ ট্রাস বলেন, আমাদের তার (পুতিনের) অস্ত্রের ঝনঝনানি এবং বোগাস হুমকি শোনার প্রয়োজন নেই। এর বদলে আমাদের যা করতে হবে তা হলো- অব্যাহতভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যেতে হবে এবং ইউক্রেনকে অব্যাহতভাবে সহায়তা করে যেতে হবে।

লিজ ট্রাস আরও বলেছেন, পুতিন সেনা জড়ো করার মাধ্যমে যুদ্ধ লম্বা করতে চাচ্ছেন কারণ তিনি যুদ্ধে জয় পাচ্ছেন না।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, পুতিন বুঝতে পারেননি মুক্ত বিশ্বের কাছ থেকে এমন শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে হবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুতিনের ‘বোগাস’ হুমকিতে কান না দিতে বললেন লিজ ট্রাস

আপডেট সময় ১১:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২