ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

খাটের নিচ থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝালকাঠির রাজাপুরে শারমিন বেগম (২৫) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর মো. হাসানের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করেছে।

হাসান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং পেশায় রিকশাচালক। শারমিন সদর উপজেলার শাচিলাপুর গ্রামের মনির খানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাসান নেশাগ্রস্ত হওয়ায় প্রায়ই স্ত্রী শারমিনকে নানা কারণে নির্যাতন করে আসছিল। রবিবার দুপুর পারিবারিক বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে হাসান তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নিজ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। একটি শিশু খাটের নিচে তাকে দেখতে পেয়ে বাড়ির সবাইকে বলে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ির খাটের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় অভিযুক্ত হাসানকে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

খাটের নিচ থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় ১০:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২