ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কঙ্গনাকে নিয়ে প্রশ্নে রাখি সাখাওয়ান্তের নাম নিলেন হেমা মালিনী

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গেছে। এ তালিকা বেশ দীর্ঘ। জয়া বচ্চন, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, গোবিন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, কিরন খের, জয়াপ্রদা, সানি দেওল, উর্মিলা মাতন্ডকরসহ অনেকে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও দেখা যেতে পারে রাজনীতির ময়দানে। এ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে হেসেছেন হেমা মালিনী।

হেমা মালিনী:

বর্তমানে ভারতের কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল বিজেপিতে ২০০৪ সালে যোগ দেন হেমা। উত্তর প্রদেশের মথুরার জনপ্রতিনিধি বলিউডের ‘ড্রিমগার্ল’খ্যাত এ অভিনেত্রী। শনিবার কঙ্গনা রানাউতের রাজনীতিতে আসা প্রসঙ্গে সংবাদমাধ্যমের পক্ষ থেকে হেমা মালিনীর প্রতিক্রিয়া চাওয়া হয়। তাকে বলা হয়, কঙ্গনা মথুরা থেকেই ভোটে দাঁড়াতে পারেন। সেটাই হতে পারে রাজনীতির ময়দানে তার অভিষেক। উত্তরে হেমা বলেন, ‘‘ভাল তো। ভগবান শ্রীকৃষ্ণ যা চান, তাই করবেন।’’

কঙ্গনা রানাউত:

হেমার কথা শুনে তার আশপাশের লোকজন হেসে ফেলেন। বিজেপি নেত্রী এর পর আরও বলেন, ‘‘নির্বাচনে জেতার পর মথুরা থেকে যারা পালিয়ে যান, আপনারা তাদের চান না। অথচ, এই আপনারাই আবার মানুষের মাথায় ঢুকিয়ে দেন যে, মথুরা থেকে সিনেমার তারকারাই ভোটে দাঁড়াবেন। কাল দেখব, রাখি সাওয়ান্তও ভোটে দাঁড়াচ্ছেন’’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কঙ্গনাকে নিয়ে প্রশ্নে রাখি সাখাওয়ান্তের নাম নিলেন হেমা মালিনী

আপডেট সময় ১০:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২