ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে ওমানের পাশে থাকার ঘোষণা ইরানের

পঞ্চগড়ে নৌকা ডুবে নারী ও শিশুসহ ২৪ জনের প্রাণহানি, নিখোঁজ অনেকে

আকাশ জাতীয় ডেস্ক: 

পঞ্চগড়ে বোদায় করতোয়া নদীতে নৌকা ডুবে শিশু ও নারীসহ অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। রবিবার মাড়োয়া আউলিয়া ঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনাস্থলে রয়েছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে কাজ চলছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, ‘করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ ছাড়া শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও ছিল বেশি।’

দুর্ঘটনাস্থল আউলিয়া ঘাট এলাকা থেকে শফিকুল আলম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা বলছেন, মহালয়া উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা নদী দিয়ে নৌকাযোগে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে এসে নৌযানটি ডুবে যায়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী বলেন, ‘ওই নৌযানে ১০০ থেকে ১২০ জন যাত্রী ছিল বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চগড়ে নৌকা ডুবে নারী ও শিশুসহ ২৪ জনের প্রাণহানি, নিখোঁজ অনেকে

আপডেট সময় ০৫:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২