ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

জানুয়ারি থেকে ভোটারদের ১০ আঙুলের ছাপ নেবে ইসি

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী বছরের জানুয়ারী থেকে মাঠ পর্যায়ে ভোটারদের ১০ আঙুলের ছাপ নেওয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশন—ইসি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই কার্যক্রম শুরু করবে। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে বলে জানিয়েছে ইসি।

জাতীয় পরিচয়পত্র—এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ূন কবীর শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

হুমায়ূন কবীর বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেওয়া হবে। —হুমায়ূন কবীর , ডিজি, এনআইডি উইং

নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন করেছে। এবার সর্বোচ্চ ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।

নির্বাচনী রূপরেখার অংশ হিসেবে নির্বাচন কমিশন রুটিন ওয়ার্ক হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ করা। ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি ভোটারদের দুই হাতের ১০ আঙুলের ছাপ নেবে।

২০২৩ সালের নভেম্বরে বর্তমান ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সেই হিসেবে ২০২৩ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন করার পকিল্পনা করেছে নির্বাচন কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

জানুয়ারি থেকে ভোটারদের ১০ আঙুলের ছাপ নেবে ইসি

আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২