ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

আকাশ জাতীয় ডেস্ক:  

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড পতন হয়েছে ভারতীয় রুপির। শুধু তাই নয়, সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপির মান।

শুক্রবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৮১ রুপি ছাড়িয়ে গেছে, যা গত ২০ বছরের মধ্যে ডলারের মূল্য সর্বোচ্চ অবস্থায় পৌঁছানো এবং মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পরই এই অস্থিরতার সৃষ্টি হয়।

আর এরপরই ভারতীয় মুদ্রা দুর্বল হয়ে শুক্রবার সকালে প্রথমবারের মতো ৮১ রুপি ছাড়িয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড পতন হয় এবং এদিনই নিজের সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল ভারতীয় এই মুদ্রা। এরপর শুক্রবার সকালে লেনদেন শুরু হলে ডলারের বিপরীতে রুপির দাম আরও ৩৯ পয়সা কমে যায় এবং ডলার প্রতি রুপির মূল্য দাঁড়ায় ৮১.১৮-তে। যা ভারতীয় এই মুদ্রার ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সক্রিয় হস্তক্ষেপের অভাব এবং সুদের হারের বিষয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির কারণে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার ভারতীয় মুদ্রা একক সেশন তার সবচেয়ে বড় পতনের সম্মুখীন হয়েছে।

এনডিটিভি বলছে, বৃহস্পতিবার লেনদেনের শেষ কয়েক ঘণ্টায় ডলারের বিপরীতে রুপির পতন ত্বরান্বিত হয় এবং ইতিহাসে নিজের সবচেয়ে দুর্বল অবস্থায় কার্যক্রম শেষ করে। তবে শুক্রবার লেনদেন শুরুর পর সেই পতন অব্যাহত রয়েছে।

অবশ্য শুক্রবার মুদ্রা বাজার খোলার আগে মুম্বাই-ভিত্তিক একটি ব্যাংকের একজন ডিলার রয়টার্সকে বলেন, ‘শুধুমাত্র গতকালের (পতনের) গতির ওপর ভিত্তি করে এই জুটি (ডলার/রুপি) লেনদেন শুরুর পরপরই ৮১-তে পৌঁছাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

আপডেট সময় ০৪:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২