ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকোতে বারে ১০ জনকে গুলি করে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি বারে সশস্ত্র হামলাকারীদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমুর শহরের পুলিশের একজন কর্মকর্তা জানান, মনে হচ্ছে এটি সরাসরি আক্রমণ। তিনি জানান, হামলায় নিহত ১০ জনই পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন এবং সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দুটি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেক্সিকোতে বারে ১০ জনকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২