ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরাপত্তার অভাবে লেবাননে ‘অনির্দিষ্টকালের জন্য’ ব্যাংক বন্ধের ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিম এশিয়ার দেশ লেবাননের ব্যাংকগুলো। এরই মধ্যে নিরাপত্তা না থাকায় সেখানকার ব্যাংকগুলো ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ থাকবে বলে বলে জানিয়েছে দেশটির ব্যাংক অ্যাসোসিয়েশন।

জানা গেছে, গত সপ্তাহে লেবাননে বেশ কয়েকটি ব্যাংকে কয়েকজন গ্রাহক আটকে থাকা সঞ্চয়ের অর্থ তোলার জন্য নানাভাবে ঘেরাও করে। এর প্রেক্ষিতেই লেবাননের ব্যাংক অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক অ্যাসোসিয়েশন বলেছে, তাদের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই ঝুঁকি কমানোর জন্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি।
গত সপ্তাহে তিনদিন ব্যাংক বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ব্যাংক খোলার কথা ছিল।

এর আগে গত সপ্তাহে এক নারী খেলনার পিস্তল নিয়ে একটি ব্যাংকের ভেতরে গিয়ে অবস্থান নেন। সেখানে গিয়ে তিনি ব্যাংকে গচ্ছিত তার সঞ্চয়ের অর্থ তুলতে চান।

কারণ তার পরিবারের একজন সদস্য হাসপাতালে ছিলেন এবং তিনি হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না।

সঞ্চয়ের টাকা তোলার জন্য এ ধরনের ঘটনা আরও ঘটেছে। গত শুক্রবার একদিনেই এ ধরনের পাঁচটি ঘটনা ঘটে।

লেবানন এখন চরম আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। দেশটির ৮০ শতাংশ মানুষ খাদ্য এবং ওষুধ কেনার জন্য সংগ্রাম করছে।

মানুষজন তদের সঞ্চয়ের অর্থ ফেরত পাবার জন্য যেভাবে ব্যাংকের ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে, সেটি সমর্থন করছে সাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিরাপত্তার অভাবে লেবাননে ‘অনির্দিষ্টকালের জন্য’ ব্যাংক বন্ধের ঘোষণা

আপডেট সময় ১২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২