ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

ওয়েব সিরিজে ড্রাগ ডিলারের চরিত্রে বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো দেশি কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘গুটি’ নামের সিরিজটিতে একজন ড্রাগ ডিলারের চরিত্রে দেখা যাবে তাকে।

শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় এই ওয়েব সিরিজটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। এটি দেখা যাবে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

এ প্রসঙ্গে আজমেরী হক বাঁধন বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে চরকি নারী চরিত্র প্রধান কাজ প্রডিউস করেছে। ’

গল্প নিয়ে বাঁধন বলেন, ‘গুটি’র গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। আমি এই চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।

শুটিং শুরুর আগে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কীভাবে পুরো দলকে নিয়ে প্রস্তুত হচ্ছেন পরিচালক এ বিষয়ে শঙ্খ দাসগুপ্ত বলেন, কাজটার জন্য খুব উন্মুখ হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের স্ক্রিপ্টের ৭ নম্বর ড্রাফট হয়েছে। এখন কাস্টিংদের নিয়ে প্রতিদিন রিডিং রিহারসেল হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশনে সিরিজটির শুটিং চলবে। যে যে অঞ্চলগুলোতে শুট হবে, সেখানকার লোকাল আর্টিস্টদের কাস্ট করা হয়েছে। রিজিওনাল জায়গা থেকেও যেন এর একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয় সেটাও খেয়াল রাখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ওয়েব সিরিজে ড্রাগ ডিলারের চরিত্রে বাঁধন

আপডেট সময় ১০:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২