ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বযুদ্ধ আসন্ন, জাতিসংঘে ভাষণে সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বে আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সতর্ক করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি।”

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও ভালো খবর নেই।

সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএস-কে ভুসিস বলেন, “বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন।”

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার নেতা বলেন, “বাস্তবভিত্তিক ধারণা এর চেয়েও আরও বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।”

জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কী ধরনের বক্তব্য রাখতে পারেন- এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনও কাজ নয়। তিনি বলেন, “আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই কিন্তু তা খুব সহজ নয় বরং জটিল করা হয়েছে।”

রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরও বেশি জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেওয়ার জন্য সার্বিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বযুদ্ধ আসন্ন, জাতিসংঘে ভাষণে সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২