ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬.৬ শতাংশ জিডিপির পূর্বাভাস দিলো এডিবি

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।

এডিবি আভাস দিয়েছে মুদ্রাস্ফীতি বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।

দেশের অর্থনীতির হালনাগাদ তথ্য-উপাত্ত নিয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক’- শিরোনামের প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিভিন্ন পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাকে চিহ্নিত করেছে এডিবি। এ কারণে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করে এডিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬.৬ শতাংশ জিডিপির পূর্বাভাস দিলো এডিবি

আপডেট সময় ১২:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২