ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

ডিএসইর লেনদেন ছাড়াল ২৮০০ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন ডিএসইর লেনদেন ২ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ নিয়ে ডিএসইর ইতিহাসে ১৫ বারের মতো লেনদেন ২ হাজার ৮০০ কোটি টাকা ছাড়াল।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৪৮ ও ২৪০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৮৪৩ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। মঙ্গলবার ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর এদিনের চেয়ে বেশি ২ হাজার ৮৬৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, বিএসসি, একমি ল্যাব, লাফার্জহোলসিম, জেএমআই হসপিটাল, ইস্টার্ন হাউজিং, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিক ও ডেল্টা লাইফ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে, ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৬টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৩ কোটি ৪৩ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

ডিএসইর লেনদেন ছাড়াল ২৮০০ কোটি টাকা

আপডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২