ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাস্টম হাউসগুলোতে একই মূল্যে শুল্কায়নের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পণ্য শুল্কায়নে নতুন নিয়ম চালু করেছে । এখন থেকে দেশের সব কাস্টম হাউসে একই মূল্যে পণ্যের শুল্কায়ন করতে হবে। সম্প্রতি এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ আদেশ কার্যকর করতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আগে প্রতিটি কাস্টম হাউস পৃথকভাবে পণ্য মূল্যের ভিত্তিতে শুল্কায়ন করতো। নতুন নিয়মে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি করা পণ্য যে মূল্যে শুল্কায়ন করা হবে, একই মূল্যে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে শুল্কায়ন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে এক ও অভিন্ন মূল্যে পণ্যের শুল্কায়ন এবং শুল্কায়নযোগ্য পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় এনবিআরের অধিভুক্ত সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনে আমদানি ও রপ্তানি পণ্য চালানের যথাযথ পরিমাণ নিশ্চিতকরণ এবং এক ও অভিন্ন মূল্যে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এখন এনবিআরের অধীনে পূর্ণাঙ্গ কাস্টম হাউস আছে ১২টি, সক্রিয় শুল্ক স্টেশন ৩৬টি। এনবিআর বছরে যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করে তার ২৯ শতাংশই আসে আমদানি শুল্ক থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাস্টম হাউসগুলোতে একই মূল্যে শুল্কায়নের নির্দেশ

আপডেট সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২