ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

রাসিকের ৩ ওয়ার্ডে ৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি ওয়ার্ডের ৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে বলে তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর নির্বাচিত তিনটি ওয়ার্ডের ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে অপুষ্টিতে ভোগা শিশুদের এই তথ্য উঠে এসেছে। দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ইউএস সিডিসি (US CDC) এর অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের কারিগরী সহায়তায় নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রম পরিচালনার পর আজ ফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সংবাদ সম্মেলনে শিশুদের পুষ্টি মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন- সেভ দ্য চিলড্রেন ও রাজশাহী সিটি করপোরেশনের জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ ডা. তামান্না বাসার।

ডা. তামান্না বাসার জানান, দেশের সব সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা জনস্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। এই প্রকল্পের আওতায় রাজশাহী সিটি করপেরেশনের ৭, ১৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে ‘অপুষ্টি যাচাইকরণ ও পুষ্টি প্যাক বিতরণ কর্মসূচি’ বিষয়ক ৫২ দিনব্যাপী অপুষ্টি যাচাইকরণ এবং পুষ্টি প্যাক বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনের আওতায় ২৪ এপ্রিল থেকে ৭ জুলাই পর্যন্ত ওই তিনটি ওয়ার্ডে অপুষ্টি যাচাইকরণ, পুষ্টি প্যাক বিতরণ, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পোস্টার, লিফলেট বিলি করা হয়।

ডা. তামান্না বাসার জানান, ক্যাম্পেইন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৭, ১৫ ও ২৭ নম্বর ওয়ার্ডের স্লাম এরিয়ায় মোট ৩১৮৪ জন অংশগ্রহণকারীর মধ্যে মোট জনসংখ্যার ৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। ছেলে শিশু মেয়ে শিশুর চেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে।

কর্মসূচির আওতায় মহানগরীর ৩১৮৪ জন শিশুর সঠিক ওজন ও উচ্চতা যাচাই, অপুষ্টি কী, পুরিপুরক খাবার এবং কোন বয়সে কী পরিমাণ খাবার খেতে হবে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপুষ্টি আক্রান্ত শিশুদের মাঝে ২৪ হাজার ৭৫০ পুষ্টি প্যাক সরবরাহ করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুদের বয়সের সাথে বেড়ে ওঠা স্ক্রিনিং এবং পুষ্টি কার্ড বিতরণ করা হয়।

সংবাদ সম্মেলনে সিটি হাসপাতালের (আবাসিক) মেডিক্যাল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি, মেডিক্যাল অফিসার ডা. আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রাসিকের ৩ ওয়ার্ডে ৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে

আপডেট সময় ০৫:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২