ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মঞ্জু আরা

আকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী শিক্ষক মঞ্জু আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

তিনি আদমদীঘি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় আওয়ামী লীগ তাকে সমর্থন করায় এবং একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করার কারণে বিধি মোতাবেক এবার এ ওয়ার্ডে নির্বাচন হবে না। ফলে মাঠের লড়াই ছাড়াই তিনি সদস্য নির্বাচিত হচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা জানান, মঞ্জু আরা বেগম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। এবারের নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এবার তিনি সাধারণ সদস্য পদে দলীয় প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলে সম্ভাব্য অন্য সব প্রার্থীরা তাকে সমর্থন দিয়ে সড়ে দাঁড়ান।

সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব এসএম জাহিদুর বারী জানান, বিগত মেয়াদে সদস্য ছিলাম। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি না। এবার দলীয় প্রার্থী মঞ্জু আরা বেগম।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি আবু রেজা খান জানিয়েছেন, গত নির্বাচনে তিনিও প্রার্থী ছিলেন। এবারও নির্বাচন করতেন। কিন্তু মঞ্জু আরা বেগম প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় তিনিও সড়ে দাঁড়িয়েছেন। মঞ্জু আরা বেগমকে তিনি পূর্ণ সমর্থন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু জানান, ১৫ সেপ্টেম্বর ছিল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রবিবার প্রার্থিতা বাছাই এবং ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডে মঞ্জু আরা বেগম ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে সাধারণ সদস্য পদে এবার তিনিই একমাত্র প্রার্থী। শুধু তাই নয় প্রার্থী বাছাইয়ে তিনি বৈধ হওয়ায় বিনা ভোটে সদস্য পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মঞ্জু আরা

আপডেট সময় ১১:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২