ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযাগে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পাবনার চাটমোহর পৌরসভার দুই নাম্বার ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম রঞ্জু (৪৮) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দশটার দিকে পৌর শহরের ছোট শালিকা মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দু’জন হলেন- একই এলাকার মৃত বিশু মিয়ার মেয়ে বিলকিস আক্তার ও তার ভাতিজা শাকিব।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার (১ অক্টোবর) দিনগত রাতে চাটমোহর থানার এএসআই মোজাম্মেল হক, এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী ছোট শালিকা মহল্লার মৃত বিশু মিয়ার ছেলে সাইদুল ইসলামকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়।

গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যেদের ওপর পৌর কাউন্সিল জহুরুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে অতর্কিত হামলা করে আসামী সাইদুল ও তার পরিবারের সদস্যরা। এসময় তার বোন বিলকিস এএসআই মোস্তাফিজের হাতে কামড় দিয়ে সাইদুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ সাইদুলকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।

মঙ্গলবার এএসআই মোস্তাফিজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাতে চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবিবের নেতৃত্বে পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম রঞ্জু, বিলকিস আক্তার ও তার ভাতিজা শাকিবকে গ্রেফতার করে। এর আগে সোমবার সাইদুলকে জেলহাজতে পাঠায় পুলিশ।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব জানান, একজন জনপ্রতিনিধি হয়ে সরকারী কাজে বাধাদান ও পুলিশ সদস্যদের ওপর হামলা করা জঘন্যতম অপরাধ। এ ঘটনায় পাঁচজনকে নামীয় ও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে মামলা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযাগে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

আপডেট সময় ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭