ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেয়ে হলে নাম রাখবো ফারিশতা: মাহি

আকাশ বিনোদন ডেস্ক :  

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি সংসার জীবনে বেশ ভালো সময় কাটাচ্ছেন। মা হতে যাচ্ছেন তিনি।

কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি। বর্তমানে মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়।

মাহি বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই। ’

মাহি বলেন, ‘মা হতে যাওয়ার এই অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। ’

সন্তানের নামের বিষয়ে মাহি বলেন, ‘আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!’

মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’ সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মা হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন মাহি।

‘ফারিশতা’ নামে মাহির একটি রেস্টুরেন্ট আছে। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার এগিয়ে তেলিপাড়া বাজারে নায়িকার ওই রেস্টুরেন্টটি। চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ‘ফারিশতা’র নামেই নিজের সন্তানের নাম রাখার কথা জানালেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকে গাজীপুরে শ্বশুরবাড়িতেই থাকছেন মাহি। বিয়ের এক বছর পেরিয়ে এবার মা হওয়ার অপেক্ষায় এই চিত্রতারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়ে হলে নাম রাখবো ফারিশতা: মাহি

আপডেট সময় ১১:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২