ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি:ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন

হারাম খেলে ঘুস নিলে দেশের উন্নয়ন হবে না: মন্ত্রিপরিষদ সচিব

আকাশ জাতীয় ডেস্ক:   

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ঘুস নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, হারাম খেলে, চুরি করলে দেশের উন্নয়ন হবে না। কিছু কিছু প্রকল্প সমীক্ষা ছাড়াই একনেকে তোলা হয়। আপনারা এটি কীভাবে করেন। আপনারা এটি করতে পারেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরডি সচিব শরিফ খান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ঋণচুক্তির প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন না মেনে ঋণচুক্তি করে ইআরডি। ফলে প্রকল্প বাস্তবায়নের সময় গলায় ফাঁসের মতো অবস্থা। ইআরডি চুক্তির প্রক্রিয়া সঠিকভাবে না বুঝলে ব্যারিস্টার নিহাদ কবিরের (মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি) মতো ব্যক্তির সহায়তা নেওয়া যেতে পারে। মানুষ হারাম খেলে, চুরি করলে উন্নয়ন সম্ভব না। মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কোনো কাজ হবে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ইআরডির ঋণচুক্তি সাংঘর্ষিক। ভেরি ফ্রিকুয়েন্টলি (বারবার) এটি হচ্ছে। রাত সাড়ে ১২টার সময় চুক্তিসই করল ইআরডি! কেউ যদি এ বিষয়ে আপত্তি করে মামলা করে, তা হলে একজনও বাঁচতে পারবে না। ইআরডি এমনভাবে ঋণচুক্তি করে যে বিষয়টি এমন আমি ঘুস খেয়েছি কেউ প্রমাণ করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

হারাম খেলে ঘুস নিলে দেশের উন্নয়ন হবে না: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় ০৫:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২