ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে আঘাত হানল সুপার টাইফুন নানমাডল, বিশেষ সতর্কতা জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল। রোববার (১৮ সেপ্টেম্বর) পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে দক্ষিণে অবস্থিত প্রধান দ্বীপ কিউশুতে টাইফুনটি আঘাত হানে।

এরইমধ্যে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জেএমএ’র পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দক্ষিণ কিউশুতে ৫০০ মিমি বৃষ্টিপাত হতে পারে। এমনকি টাইফুনের প্রভাবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার (ঘণ্টায় ১৫৫ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় টোকাই অঞ্চলে ৩০০ মিমি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আগেই বলা হয়, সুপার টাইফুন নানমাডল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে।

এর আগে কিউশুর দক্ষিণাংশের দ্বীপগুলো থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেয় জাপানের আবহাওয়া দপ্তর।

শনিবার ( ১৭ সেপ্টেম্বর) জেএমএ-এর পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা বলেন, সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এটি একটি খুব বিপজ্জনক টাইফুন।

স্থানীয় দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হয়, কিউশু থেকে ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কাগোশিমার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার সাড়ে ৮ হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঝড়টি আগামী সপ্তাহের শুরুতে পূর্ব দিকে বাঁক নিয়ে জাপানের প্রধান দ্বীপ হোনশুর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে দেওয়া হয়েছে।

জাপানে বর্তমানে টাইফুনের মৌসুম চলছে। দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। গত বছর টাইফুন জেবি আঘাত হানার পর জাপানে ১৪ জনের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাপানে আঘাত হানল সুপার টাইফুন নানমাডল, বিশেষ সতর্কতা জারি

আপডেট সময় ০২:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২