ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী পরকীয়া প্রেম দেখে ফেলায় লজ্জায় স্ত্রীর আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর সদর উপজেলায় স্ত্রীর পরকীয়া প্রেম স্বামী দেখে ফেলায় লজ্জায় স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার সদর উপজেলার কলেজ রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত সাবিহা বেগম কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর গ্রামের বোরহান সরদারের মেয়ে। সাবিহার ১৫ মাস বয়সি ইশিতা নামের একটি কন্যাশিশু রয়েছে।

এলাকাবাসী ও সাবিহার স্বামীর অভিযোগে জানা যায়, কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর এলাকার রুবিন ফারহান ও মৃত সাবিহা সৈয়দ আবুল হোসেন কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্ক থাকার কারণে রুবিন ফারহান সাবিহার মাদারীপুর সদর উপজেলা কলেজ রোড এলাকার ভাড়া বাসায় মাঝে মাঝে আসত। সাবিহার স্বামী শুক্রবার জুমার নামাজ শেষে যখন বাসায় আসে তখন প্রেমিক রুবিন ফারহান তার বাসা থেকে বের হন। বিষয়টি দেখে আশপাশের প্রতিবেশীরা তার স্বামীকে বলে দেন।

এ লজ্জায় সাবিহা ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তারপর প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা রোবায়েত ইবনে হাবিব সাংবাদিকদের বলেন, সাবিহা নামের এক কলেজপড়ুয়া ছাত্রী ফ্যানের সাথে ওড়না দিয়ে কখন আত্মহত্যা করেছে সেটা আমরা জানি না; হসপিটালে আসার পরই তাকে আমরা মৃত পেয়েছি।

এ বিষয়টি জানার পর কথিত প্রেমিক রুবিন ফারহান পলাতক আছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হয়েছে। তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃত সত্যতা পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী পরকীয়া প্রেম দেখে ফেলায় লজ্জায় স্ত্রীর আত্মহত্যা!

আপডেট সময় ১১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২