ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসর ঘরে মিলল বরের লাশ, থানা হেফাজতে নববধূ

আকাশ জাতীয় ডেস্ক:  

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া এলাকায় বাসরঘর থেকে মোস্তাকিম (২৪) নামে এক বরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নববধূ রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মোস্তাকিম সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

শনিবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও পরিবার জানায়, শুক্রবার দুপুরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুলাওরির আলিয়ামোড় গ্রামের বাবুর মেয়ে রিয়ার সঙ্গে মোস্তাকিমের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীকে বাসরঘরে রেখে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত দেড় টার দিকে নববধূ রিয়া পরিবারের লোকজনদের ডাকেন। এসময় পরিবারের লোকজন মোস্তাকিমকে তার বাসর ঘরে গলায় রশি দিয়ে ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসর ঘরে মিলল বরের লাশ, থানা হেফাজতে নববধূ

আপডেট সময় ০৬:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২