ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ইসরাইলের ফের বিমান হামলা, নিহত ৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে অন্যান্য অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের এ হামলাটিকে বাধা দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অবশ্য ইসরাইলি এই হামলার কারণে দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান বিমান সরবরাহ লাইনের ব্যবহার ব্যাহত করতে ইসরাইল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

স্থলপথে সরঞ্জাম স্থানান্তর বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী এবং মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম বহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসাবে আকাশপথে পণ্য পরিবহনের কৌশল গ্রহণ করে। অবশ্য সিরিয়ায় এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় ইসরাইলের ফের বিমান হামলা, নিহত ৫

আপডেট সময় ১২:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২