ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুকেশ সংযোগ, জ্যাকুলিনের পর এবার নোরা ফাতেহিকে জেরা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের পর নায়িকা নোরা ফাতেহিকে ছ’ঘণ্টা জেরা করল দিল্লি পুলিশের আর্থিক তসরুপ শাখা। সুকেশ চন্দ্রশেখর চাঁদাবাজির যে মামলায় জড়িত বলে অভিযোগ, সেই ঘটনাতেই বৃহস্পতিবার জেরা করা হল নোরা ফাতেহিকে।

২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলার তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঘটনায় মূল অভিযুক্ত সুকেশ। তদন্তে নেমে অভিনেত্রী জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেছে ইডি। ওই একই মামলায় নোরা ফাতেহিকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বৃহস্পতিবার তাকে জেরা করল দিল্লি পুলিশও।

পুলিশ জানিয়েছে, জ্যাকুলিনের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই নোরার। বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছেন, পিঙ্কি ইরানির সঙ্গে নোরাকেও জেরা করা হয়েছে। কিছু প্রশ্নের উত্তর পেতেই এই জেরা। যদিও জ্যাকুলিনের সঙ্গে নোরার কোনও যোগ নেই।

প্রসঙ্গত, এই পিঙ্কিই কোটি রুপির বিনিময়ে সুকেশের সঙ্গে জ্যাকুলিনের পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে এ-ও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ। জ্যাকুলিনকেও দামি উপহার দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যদিও জেরায় নোরা দাবি করেছেন, সুকেশের সঙ্গে তার কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এমনটাই বলছে দিল্লি পুলিশের একটি সূত্র। এর মধ্যেই নোরার বোনের স্বামী স্বীকার করেছে, তাকে ৬৫ লাখ রুপির বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কী যোগ, তা-ও খুঁজে দেখছে দিল্লি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুকেশ সংযোগ, জ্যাকুলিনের পর এবার নোরা ফাতেহিকে জেরা

আপডেট সময় ০৬:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২