ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘ঋণের দায়ে’ ব্যবসায়ীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মহাদেবপুরে শহিদুল ইসলাম বাবু (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে উপজেলার বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাবু ওই গ্রামের মৃত ছলিম উদ্দীনের ছেলে। মহাদেবপুর বাসস্ট্যান্ডে তার পোলট্রি ফিডের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সবার অজান্তে ভোরে গ্যাসবড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন বাবু। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, পোলট্রি ফিডের ব্যবসায় ধার-দেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েন ব্যবসায়ী বাবু। ঋণের কারণে প্রায়ই বিষণ্ন থাকতেন। এ কারণে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঋণের কারণে গ্যাসবড়ি খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে মৌখিকভাবে শুনেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘ঋণের দায়ে’ ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২