ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠ পাড়ায় হামলার শিকার হন তিনি। এ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, প্রতিপক্ষের লোকজন সকালে শহরের মাঠ পাড়ায় ইমরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় ইমরানের। সে দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ইমরান আওয়ামী রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন। যারা রাজনীতির নামে অপকর্ম করে, তাদের হাতেই প্রাণ গেল একজন ভালো কর্মীর।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২