ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতীয় পার্টি জনগণের সম্পদ লুট করে না: সালমা ইসলাম এমপি

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। জাতীয় পার্টি জনগণের সম্পদ লুটপাট করে না।

তিনি বলেন, সারা দেশে আমাদের সংগঠনের নেতাকর্মীরা জনগণের প্রহরী হয়ে কাজ করছেন। বিশ্বব্যাপী করোনাকালীন সৃষ্ট সংকটে দোহার-নবাবগঞ্জের প্রতিটি এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা জনগণের পাশে ছিলাম এবং আছি।

শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের বধর্ণপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা গালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সালমা ইসলাম বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করতে হবে আমাদের। এ জন্য নেতাকর্মীদের অবশ্যই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। গ্রামে গ্রামে সংগঠন শক্তিশালী করতে হবে। তবেই আমরা এগিয়ে যাব, জাতীয় পার্টি শক্তিশালী হবে। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চান।

তিনি বলেন, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সারাজীবন হতদরিদ্র, কৃষক, শ্রমিক, কুলি-মজুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন। জাতীয় পার্টি তার আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছে। আমি নিজেও আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে দোহার-নবাবগঞ্জের মানুষের পাশে থেকে এই অঞ্চলের উন্নয়নে কাজ করেছি, যা আপনারা অবগত আছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, আনোয়ার হোসেন মোড়ল, যুবনেতা মো. সেলিম, মো. বোরহান, নাজিম বক্সসহ গালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টি, যুবসংহতি, মহিলা পার্টি, কৃষক পার্টি, ছাত্রসমাজ, স্বেচ্ছাসেবক পার্টিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি

জাতীয় পার্টি জনগণের সম্পদ লুট করে না: সালমা ইসলাম এমপি

আপডেট সময় ০৪:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২