ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

‘বাজার নিয়ন্ত্রণে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ঝোলানো হবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আরও হয়ত ৭ দিন সময় লাগবে এ কাজে। ইতোমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি আমরা। যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যায়।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে সেটি যেন যৌক্তিক হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ভোক্তা অধিদফতরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেওয়ার জন্য।

ডিমের অস্থিতিশীল বাজার নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বাড়তিটা কতটা হওয়া উচিত, মুরগির খাবারের মূল্য, পরিবহণ সব মিলিয়ে কত হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেবে। যেটা সবার জন্য যৌক্তিক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

‘বাজার নিয়ন্ত্রণে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ঝোলানো হবে’

আপডেট সময় ০১:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২